করোনায় আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ

‘বঙ্গবন্ধু’
ছবির শুটিংয়ের উদ্দেশে ভারতে যাওয়ার আগেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
চিত্রনায়ক রিয়াজ। যে কারণে আপাতত ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের।
শুক্রবার
দুপুরে নিজের করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে রিয়াজ নিজেই জানিয়েছেন।
২৮ মার্চ রাজধানীর একটি
হাসপাতালে কভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর বাসায়
চিকিৎসা নিতে শুরু করেন তিনি।
এ বিষয়ে রিয়াজ বলেন, ‘২৮ মার্চ করোনা পরীক্ষা
করাই। পরদিন ফলাফল পজেটিভ আসে। করোনার তেমন কোনো লক্ষণ নেই, তাই বাসায় চিকিৎসা নিচ্ছি।
আপাতত মুম্বাই যাওয়া হচ্ছে না।’
‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে
মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। ঢাকা ছাড়ার সব প্রস্তুতি শেষে তিনি করোনা টেস্ট করান।
এরপরই আটকে যায় তার ভারত সফর।
‘বঙ্গবন্ধু’ সিনেমায় তাজউদ্দীন আহমেদের
চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ।













