ষড়যন্ত্রের জালে বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিসিএল ও ড. হাসান ইমাম: বিগত সরকারের সুবিধাভোগী মহলের পরিকল্পিত অপপ্রচার

ষড়যন্ত্রের জালে
বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিসিএল ও ড. হাসান ইমাম: বিগত সরকারের সুবিধাভোগী মহলের
পরিকল্পিত অপপ্রচার
ঢাকা:
দেশের পুঁজিবাজারের অন্যতম শীর্ষস্থানীয় ও পরীক্ষিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ
রেস ম্যানেজমেন্ট পিসিএল এবং এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
(সিইও) ড. হাসান ইমামকে লক্ষ্য করে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত
রয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নানা সুযোগ-সুবিধা
ভোগ করা এবং বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে বসে থাকা
কিছু সুবিধাভোগী কর্মকর্তা ও স্বার্থান্বেষী মহল এই অপপ্রচারের মূল হোতা বলে অভিযোগ
উঠেছে। বাজার বিশ্লেষক ও অংশীজনরা বলছেন, নিজেদের দীর্ঘমেয়াদী অনিয়ম ও ব্যর্থতা ঢাকতে
এবং একটি সফল প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে এই মহলটি পরিকল্পিতভাবে রেস ও ড. হাসান ইমামের
বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
উদ্দেশ্যপ্রণোদিত
অপপ্রচার ও মাঠপর্যায়ে ভুক্তভোগী হওয়ার নেপথ্য কাহিনি
বিশ্লেষণে দেখা
গেছে, গত প্রায় দুই দশক ধরে রেস ম্যানেজমেন্টের অধীনস্থ মেয়াদী মিউচুয়াল ফান্ডগুলো
অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে এবং নিয়মিতভাবে আকর্ষণীয় নগদ লভ্যাংশ
প্রদান করে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। অথচ বিগত সরকারের সুবিধাভোগী
একটি চক্র নিজেদের হীন রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করার জন্য নিয়ন্ত্রক সংস্থার
কিছু অসাধু ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে এই খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
অভিযোগ রয়েছে,
বিগত সরকারের আমলে যারা বাজারকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল, তারাই এখন প্রশাসনের
ভেতরে বসে বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া তদন্ত ও বানোয়াট অভিযোগের
জাল বুনছে। রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ড. হাসান ইমামের সুনাম ক্ষুণ্ন করার এই অপচেষ্টা
মূলত সেই পুরনো দোসরদেরই একটি ধারাবাহিক চক্রান্ত, যারা দেশের আর্থিক খাতকে ধ্বংসের
কিনারায় ঠেলে দিতে চায়।
নিয়ন্ত্রক
সংস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের ভূমিকা
বাজার সংশ্লিষ্টদের
মতে, নিয়ন্ত্রক সংস্থার কিছু কর্মকর্তা ও কর্মচারী এখনও বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা
হিসেবে কাজ করছেন। তারা নিজেদের ভুল সিদ্ধান্ত ও কাঠামোগত ব্যর্থতার দায় সৎ ও পেশাদার
সম্পদ ব্যবস্থাপকদের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। অথচ স্বাধীন হেফাজতকারী
(Custodians) যেমন ব্রাক ব্যাংক এবং আইসিবি (ICB)-এর কাছে রেসের অধীনস্থ ফান্ডগুলোর
শতভাগ সম্পদ সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে বলে বারবার প্রমাণিত হয়েছে।
তা সত্ত্বেও, এই সুবিধাভোগী চক্রটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ন্যারোটিভ তৈরি করে গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যাতে রেস ম্যানেজমেন্টের মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং পুঁজিবাজারের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
পুঁজিবাজারের
স্থিতিশীলতা রক্ষায় ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান
রেস ম্যানেজমেন্টের
পক্ষ থেকে সবসময় সব নিয়মকানুন এবং আন্তর্জাতিক মানদণ্ড (IFRS) মেনে কার্যক্রম পরিচালিত
হয়ে আসছে। ড. হাসান ইমামের গতিশীল নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি হাজার হাজার বিনিয়োগকারীকে
দীর্ঘমেয়াদে লভ্যাংশ প্রদান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
পুঁজিবাজারের স্বার্থসংশ্লিষ্ট
ব্যক্তি ও অভিজ্ঞ মহল জোরালো দাবি জানিয়েছে যে, অবিলম্বে নিয়ন্ত্রক সংস্থার ভেতর থেকে
ফ্যাসিস্ট সরকারের এই দোসর ও সুবিধাভোগী কুচক্রী মহলের দুর্নীতি ও ষড়যন্ত্রের মুখোশ
উন্মোচন করতে হবে। দেশের পুঁজিবাজারকে বাঁচ রাখতে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ
রক্ষায় এই ধরনের মিথ্যা মামলা-বাণিজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর
সময় এখনই।













