এবি ব্যাংক ও স্কলাস্টিকা স্কুলের মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক পিএলসি. এবং স্কলাসটিকা স্কুলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানগণ স্কলাসটিকা স্কুলে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।  

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং স্কলাসটিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন, এফসিএ এবং স্কলাসটিকা স্কুলের ডিজিএম শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।