প্রথম ঘণ্টায় ৮০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার
লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই
সঙ্গে লেনদেনে বেশ ধীরগতি দেখা যাচ্ছে। তবে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি
প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে, বেড়েছে তার থেকে বেশি।
প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ শতাংশ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ৩
পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৮০ কোটি টাকার বেশি।
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেন সূচক
ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ
প্রতিষ্ঠান। অবশ্য এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
দুই বাজারে মূল্যসূচক দুই চিত্র থাকলেও দাম বাড়া বা কমার তুলনায়
দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের
দাম ফ্লোর প্রাইসে (দাম কমার সর্বনিম্ন সীমা) আটকে রয়েছে। ক্রেতা না থাকায় যাদের
কাছে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট আছে তারা বিক্রি করতে পারছেন না।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের
দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেনের ৪ মিনিটের মাথায় ডিএসইর প্রধান
সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে যায়।
তবে অল্প সময়ের মধ্যেই ঋণাত্মক হয়ে পড়ে সূচক। যা অব্যাহত থাকে
লেনদেনের প্রথম ঘণ্টাজুড়েই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২৬ মিনিটে ডিএসইতে
৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম
কমেছে ৩২টির। আর ১৬২টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ১ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক
বেড়েছে দশমিক ৩০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়েছে। এসময়
পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ৫১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক
সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেন অংশ
নেওয়া ৫১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে
১৮টির।













