তিন দিন হোম অফিস চালুর চিঠিটি ভুয়া: জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে ‘সপ্তাহে
তিন দিন হোম অফিস চালু’র বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়া বলে
জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ
কর্মকর্তা মো. মানসুর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের
লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা
সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়
থেকে এ ধরনের কোনো চিঠি জারি করা হয়নি।
এ ধরনের ভুয়া তথ্য বা চিঠি নিয়ে বিভ্রান্ত না
হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।











