সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো ৩১ মে পর্যন্ত

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত
বন্ধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে৷
শুক্রবার (২১ মে) আগরতলার বাংলাদেশ মিশন
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায়
আগামী ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও
অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা।













