কাজী হায়াতের শারীরিক অবস্থার উন্নতি

করোনাক্রান্ত
চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা-প্রযোজক কাজী হায়াতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে আনা হয়েছে।
তিনি বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা আগের চেয়ে
অনেকটা উন্নতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ওনার অক্সিজেন লেভেল ভালোর
দিকে, এখন দিনে ৫-৬ লিটার অক্সিজেন লাগছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আব্বাকে
আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তবে এরপর জ্বর এসেছিল, কিন্তু তিনি এখন ভালো
আছেন। শুরু থেকে সবাই আব্বার জন্য দোয়া করেছেন, পাশে ছিলেন। আবারও দেশবাসীর কাছে
আরও বেশি বেশি দোয়া চাইছি। আল্লাহ যাতে ওনাকে দ্রুত সুস্থ করে দেন।’
গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রীসহ তিনি করোনা আক্রান্ত। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে তার স্ত্রী রোমিসা হায়াত এখন সুস্থ আছেন।


