চাঁদপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নয় বছর আগে চাঁদপুরের মতলব দক্ষিণ
উপজেলায় একটি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক জান্নাতুল
ফেরদৌস চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা
হলেন— জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদ।
নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু
জানান, ২০১৩ সালের ২০ মে মতলব দক্ষিণ উপজেলায় রসুলপুর গ্রামের রহিমাকে হত্যা করা
হয়। এ ঘটনার দুদিন পর থানায় মামলা হয়।
তদন্ত শেষে
পুলিশ ওই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু
হয়।


