মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে

আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর
পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ
সিদ্ধান্ত হয়।
সেচ সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা শেষে সাংবাদিকদের জানান
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ
সচিব বলেন, সরকারি অফিস-আদালতে পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে, পর্দার ব্যবহার
বন্ধ থাকবে। সেচ সুবিধার জন্য আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এ সময়
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল
৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে স্কুল বন্ধ
থাকবে সপ্তাহে ২ দিন। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এছাড়া,
সরকার স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে খন্দকার
আনোয়ারুল ইসলাম বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ
করবে।


