৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮
পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর
ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে
ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ
প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বিস্তারিত আসছে...


