আমু ৬ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার
অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক
মন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালতে
কর্মরত এক উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে জানান, আমুকে আজ বৃহস্পতিবার আদালতে
হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন
রেজা এ আদেশ দেন।
গত ২১
আগস্ট নিহত ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে নিউমার্কেট থানায় সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।
গতকাল রাজধানীর পশ্চিম ধানমন্ডি থেকে আমুকে গ্রেপ্তার করা হয়।


